সিলেট-৩ আসনে আ’লীগের মনোনয়ন চান সেলিম

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৮

সিলেট-৩ আসনে আ’লীগের মনোনয়ন চান সেলিম

ফেঞ্চুগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে সিলেট-৩ আসনে মনোনয়ন চাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সিলেট জেলা অওয়ামীলীগের সদস্য ও ১/১১ নির্যাতিত নেতা আখলাকুর রহমান চৌধুরী সেলিম।
বৃহস্পতিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আওয়ামীলীগের মনোনয়ন চাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি তৃণমূল পর্যায়ের রাজনীতি থেকে বর্তমান জেলা রাজনীতিতে এসেছেন। বর্তমানে ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে আওয়ামীলীগের তৃণমূলের পরীক্ষিত নেতাকর্মীরা বিভিন্নভাবে অবহেলিত, উপেক্ষিত। যে কারণে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ, অসন্তোষ বিরাজ করছে। এই অবস্থা থেকে উত্তরণ করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের পরীক্ষিত প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবী জানান তিনি।
তিনি আরো বলেন, স্বাধীনতার পক্ষের ব্যক্তিকে যেন মনোনয়ন দেওয়া হয়। ১০ বছরে বাংলাদেশে আওয়ামীলীগের উন্নয়নের চিত্র তিনি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে অন্যদের
মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা বাবুল আহমদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো: রুনু মিয়া, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গণকবি হাজী মফজ্জিল আলী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক জিএস আব্দুল মতিন ও কৃষকলীগ নেতা হারুন মিয়া প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট