১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৮
ফজলুল হক, লন্ডন থেকে : ফ্রেন্ডস অফ ব্রিক লেইন এর উদ্বোধনী অনুষ্ঠিত হয় মঙ্গলবার পূর্ব লন্ডনের ওয়াপিং হাইওয়ের এনসাইন ক্লাবে। ১৯৭০,৮০ এবং ৯০ দশকে ব্রিক লেইন এবং আশেপার্শ্বের এলাকায় বসবাসরত বন্ধুরা একত্রে মিলিত হয়ে একে অন্যের সাথে দীর্ঘ দিন পর মিলিত হয়ে আবেগে আপলুত হয়ে এক মিলন মেলার পরিবেশ সৃষ্টি হয়। এই লোক গুলি পূর্ব লন্ডনের ব্রিক লেনের আশে পাশে বসবাসরত বাংগালী, বিভিন্ন গোত্রের ঘৃনা, বৈষম্যের বিরুদ্ধ্যে শারীরিকভাবে সংগ্রাম করে তাদের কাজকর্ম করে যেতে হত। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলকে এবং তাদের উত্তরশরী যারা এই পৃথীবি থেকে চির বিদায় নিয়েছেন তাদের মহান অবদানের জন্য গভীর শ্রদ্ধ্যা জানানো হয়। অনেক বন্ধুরা কমিউনিটিতে বিশেষ অবদান রেখে ইতি মধ্যে যারা মারা গিয়েছেন তাদের জন্যও দু:ক্ষ প্রকাশ করা হয়। বিগত বহু বছর যাবৎ ব্রিক লেন ছেড়ে বিলেতের বিভিন্ন শহরে ব্যবসা বানিজ্য নিয়ে বসবাস করে আসছেন তাদেরকে এই অনুষ্ঠানে এসে যোগদানের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান আয়োজকরা। কেউ কেউ ব্রাডফোর্ড, মানচেষ্টার, শেফিল্ড এবং নিউ ক্যাসেল থেকে এই ফ্রেন্ডস অফ ব্রিক লেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। বক্তারা পূর্ববর্তী প্রজন্মের বিশাল অবদান সর্ম্পকে ব্যাপক স্বীকৃতি ও তাদের সর্ম্পকে না জানার আগ্রহের কথা উল্লেখ করেছেন, এটি একটি উদ্দ্যেগের বিষয় যে নতুন প্রজন্ম এবং এই দেশে নতুন আগতরা সচেতন নয় বিদায় আমাদের সমপ্রদায়ের মুখোমূখি হওয়া নতুন চ্যালেঞ্জের জন্য তারা প্রস্তুত নয়। সকলের অংশ গ্রহন এবং আরো বেশী সমাবেশ, কর্মীদের অর্জনের ইতিহাস যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী সমপ্রদায়ের জন্য আইকন প্রতিষ্ঠার নথিপত্র প্রকাশ করার আহব্বান জানান উপস্থিত সকলে। ফ্রেন্ডস অফ ব্রিক লেইন এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান,মতোব্বির আলী, নূর উদ্দিন, ফজল মিয়া, কামার উদ্দিন, আমিনুল চাদ, মঈন উদ্দিন, খছরু উদ্দিন এবং হারুন মিয়া সহ আরো অনেকে। দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে হাসি রানী গান পরিবেশন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D