৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮
এইচ টি ইমামের পরিসংখ্যানকে ‘উদ্ভট’ এবং ভোটবিহীন নির্বাচনের পূর্বাভাস বলে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি আরো বলেন, ‘এহেন অলৌকিক পরিসংখ্যান এইচ টি ইমাম সাহেবের মাথা থেকে আসাটা যৌক্তিক এই কারণে যে, খন্দকার মোশতাকের সহযোগী হিসেবে কাজ করার জন্য বিব্রতকর অবস্থা কাটাতে এখন প্রধানমন্ত্রীকে খুশি করতে মোসাহেবদের ম্যারাথন দৌড়ে এগিয়ে থাকতে চান।’
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেছেন, ‘খয়ের খাঁ’ পুলিশ এখন আওয়ামী লীগের জন্য একটা বড় আশীর্বাদ। আইনশৃঙ্খলা রক্ষার এই বাহিনীটি এখন ‘গায়েবি তথ্যের কারখানায়’ পরিণত হয়েছে।
বিএনপি নেতা আরো বলেন, ‘শাসকগোষ্ঠীর একনিষ্ঠ অনুগত পুলিশ দেশজুড়ে গ্রেপ্তার আর মামলার জাল বিছিয়ে বিরোধী কণ্ঠস্বর নীরব রাখতে চাইছে। বর্তমানে দেশজুড়ে গোরস্তানের নীরবতা আর কবরের ভেতরের অন্ধকারের শান্তিতে ক্ষমতাসীনরা উৎফুল্ল, উল্লসিত।’
এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের লোকেরা দেখা করতে গিয়েছিলেন। তার শারীরিক অবস্থা দেখে স্বজনরা ব্যথিত হয়েছেন। তাকে চিকিৎসাহীন অবস্থায় রাখা হয়েছে। বাঁ হাত-পা, হাতের আঙুল নড়াচড়া করতে কষ্ট হচ্ছে।’
‘ফিজিওথেরাপিও একরকম বন্ধই করে দেওয়া হয়েছে। তার জন্য দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন ফিজিওথেরাপিস্ট ব্যবস্থা করা হয়নি। খালেদা জিয়াকে গভীর স্বাস্থ্য সংকটের মধ্যে রাখাটাই যেন সরকার লক্ষ্য নির্ধারণ করেছে। এ জন্যই খালেদা জিয়াকে চিকিৎসাবঞ্চিত রাখা হচ্ছে,’ বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D