৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৮
সিলেট: বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপে লাওসের বিপক্ষে ১-০ ব্যবধানের জয়ে আসরের উদ্বোধন করেছে বাংলাদেশ। একমাত্র গোলটি এসেছে বিপলু আহমেদ বিপলুর থেকে।
বিপলুর সোনার মতো দামি এ গোলে আসরের সেমিতে এক পা দিয়ে রাখল স্বাগতিকরা। ৩ অক্টোবর শক্তিশালী ফিলিপিন্সের বিপক্ষে লাওস হারলে কিংবা ড্র করলে এক ম্যাচ হাতে রেখেই সেমিতে চলে যাবে জেমি ডের শিষ্যরা।
২৫ হাজার ধারণক্ষমতা সম্পন্ন সিলেট জেলা স্টেডিয়াম। প্রায় পুরোটাই ভরে গিয়েছিল সোমবার সন্ধ্যায়। গ্যালারিতে দর্শক-সমর্থক এসেছিলেন একটি আশা নিয়েই। বাংলাদেশের জয়। তাদের আশা পূর্ণ করেছেন লাল-সবুজ ফুটবলাররা।
আগের দুই দেখায় একটি করে ড্র ও হার ছিল বাংলাদেশ এবং লাওসের পরিসংখ্যানে। ১৪ ধাপ এগিয়ে থাকা লাওসের বিপক্ষে সাম্প্রতিক অতীতে বাংলাদেশের সুখস্মৃতিও ছিল।
মুখোমুখি শেষ ম্যাচটাই ছিল সাহস যোগানোর মতো। চলতি বছরের মার্চে দলটির বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও ২-২ ব্যবধানে ড্র করে, আন্তর্জাতিক ফুটবলে দুই বছরের নিষেধাজ্ঞা থেকে ফিরেছিল লাল-সবুজরা।
অবশ্য ম্যাচের প্রথমার্ধে দুই দলই সমানতালে লড়েছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় স্বাগতিকদের দখলে। তাই সাফল্যও পায় তারা।
শেষ দিকে ব্যবধান বাড়নোর আরও কয়েকটি সুযোগ পেয়েছিল ঠিক, কিন্তু তা কাজে লাগাতে পারেননি স্ট্রাইকাররা।
তবে ব্যবধান খুব বড় না হলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ। পেয়েছে পুরো ৩ পয়েন্ট। অবশ্য ফিফা র্যা ঙ্কিং ও সামর্থ্যের বিচারে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে লাওস।
এর আগে দুইবারের দেখায় লাওস একটি ম্যাচে জিতেছিল, অন্যটি ড্র হয়। আর র্যা ঙ্কিংয়ে লাওসের অবস্থান ১৭৯তম। বাংলাদেশ আছে তলানির দিকে, ১৯৩তম স্থানে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D