২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৮
যশোর : জাতীয় ঐক্য প্রক্রিয়ায় আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘সরকার তো জনগণের সেবকমাত্র। তারা যদি সেটা না বোঝে, তাহলে নাগরিককে মালিকের ভূমিকায় আসতে হবে এবং সেটা বুঝিয়ে দিতে হবে। জনগণের দায়িত্ববোধও আছে। এটাকে মনে রেখেই মত প্রয়োগ করতে হবে, যাতে এ দেশে শাসনব্যবস্থা, সমাজব্যবস্থা, অর্থনীতি—সবকিছু যেন জনস্বার্থে ও জাতীয় স্বার্থে হয়।’
খুলনায় আয়োজিত জনসভায় অংশ নিতে যাওয়ার পথে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় যশোর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ড. কামাল এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জনগণ যাতে গণতন্ত্রের সুফল ভোগ করতে পারে, এ জন্য ঐক্য করেছি। দেশের বৃহত্তর স্বার্থে একটি ভালো সংসদ নির্বাচন করতে বাংলাদেশের জনগণকে এ ঐক্যে শামিল হতে হবে।’
ড. কামাল বলেন, ‘দেশব্যাপী বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য আমরা বের হয়েছি। এটা কোনো দলীয় লক্ষ্যে নয়, সংবিধানে দেওয়া অধিকারের জন্যই। ফলে দেশের মালিককে তাদের অধিকার রায় সক্রিয় হতে হবে।’
মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর জাতীয় ঐক্যের নেতা জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের ট্রাস্টি ড. জাফরউল্লাহ চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আব্দুর নূরসহ যশোর জেলার নেতারা।
ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজে সকাল সাড়ে আটটায় নেতারা যশোর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে যশোর প্রেসক্লাবে যান। সেখানে তারা উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে সাংবাদিকদের উদ্দেশে ড. কামাল হোসেন প্রেস বিফ্রিং করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D