২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৮
প্যারিস : ফ্রান্সের একটি সুপার মার্কেটে কয়েকজনকে জিম্মি করার ঘটনায় গোলাগুলিতে অভিযুক্ত ব্যক্তিসহ তিনজন নিহত হয়েছে। প্রায় চার ঘন্টার জিম্মি নাটকে বন্দুকধারীর গুলিতে দুইজন এবং পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয় বলে খবর দিয়েছে দ্যা টেলিগ্রাফ ও বিবিসি।
খবরে বলা হয়, ফ্রান্সের দক্ষিণে ত্রেবেস এলাকার একটি সুপার মার্কেটে ওই বন্দুকধারী কয়েকজন ব্যক্তিকে জিম্মি করেন। পুলিশের গুলিতে সে নিহত হওয়ার আগে পর্যন্ত এ ঘটনায় আরো দুই জন নিহত হন। ‘সুপার ইউ’-এর দোকানটিতে পুলিশ বিশেষ বাহিনীর অভিযান চালায়। সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন।
মরক্কোর নাগরিক ওই বন্দুকধারী কথিত ইসলামিক স্টেট-আইএসের প্রতি আনুগত্যের ঘোষণা দিয়ে তাদের জিম্মি করে। এর আগে শপিংমলে বন্দুকধারীর হামলায় অন্তত ২ জন নিহত হয়। শপিংমলের ভেতরে একজনকে জিম্মি করে রাখা হয়েছিল। মার্কেটটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।
স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সেখানে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপস বলেছেন, পরিস্থিতি খুব ‘মারাত্মক’।
জানা গেছে, সুপারমার্কেটের সামনে আচমকাই পুলিশকে লক্ষ্য করে গুলি চলে। এক বন্দুকবাজ গুলি চালাতে চালাতে সুপার মার্কেটের ভিতরে ঢুকে যায়। গুলি চালানোর ঘটনায় হতবাক পরিস্থিতি কাটিয়ে কাটিয়ে উঠতে উঠতেই বন্দুকবাজ সুপার মার্কেটের ভিতরে কয়েক জনকে পণবন্দি করে ফেলে।
এএফপির খবরে বলা হয়েছে, ‘বন্দুকধারী ইসলামিক স্টেটের আনুগত্য স্বীকার করছে এবং সিরিয়ার যুদ্ধ সম্পর্কে স্লোগান দিচ্ছে।’ একজন কৌঁসুলিও জানিয়েছেন, বন্দুকধারী নিজেকে ইসলামিক স্টেটের(আইএস) সদস্য বলে দাবি করেছে।
স্থানীয় টেলিভিশনের বরাত দিয়ে সিএনএন জানায়, ‘সুপার ইউ’ মার্কেটে এক ব্যক্তি গোলাগুলি শুরু করেন। স্থানীয় প্রসিকিউটর জানান, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) উসকানিতে এ ঘটনা ঘটেছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্দ কলোম্বো টুইটারে জানান, আইনশৃঙ্খলা বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে।
ট্রেব শহরের মেয়র এরিক মেনাসি বলেন, সুপারমার্কেটের ভেতরে এক পুলিশ কর্মকর্তা ও ওই বন্দুকধারী অবস্থান করছেন। জিম্মি নেওয়া অন্যদের মুক্তি দেওয়া হয়েছে।
জানা গেছে, বন্দুকধারীর কাছে ভারী অস্ত্র রয়েছে এবং তিনি সন্ত্রাসী সালাহ আবদেসালামের মুক্তি দাবি করেছেন। ২০১৫ সালে ১৩ নভেম্বরে প্যারিসে হামলায় ১৩০ জন নিহত হন। ওই হামলার জড়িত ছিলেন সালাহ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D