২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৮
টালাহাসি : মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ফ্লোরিডা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কাছে নির্মাণাধীন একটি ফুট ওভারব্রিজ ধসের ঘটনায় অন্তত চারজন মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শুক্রবার (১৬ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে ওই ব্রিজ ধসে পড়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত শনিবার (১০ মার্চ) একটি মোটরযান চলাচলের রাস্তার ওপরে স্থাপিত হতে যাওয়া পদচারী ব্রিজটির ৯৫০ টন ওজনের একটি অংশ স্থাপন করা হয়েছিল।
চারজনের মৃত্যৃর খবর নিশ্চিত করে মিয়ামি ফায়ার সার্ভিস প্রধান ডেভ ডাউনি বলেন, এটা অনেক বড় ঘটনা। আরও সময় না লাগলে সারা রাতই আমাদের উদ্ধার তৎপরতা চালাতে হবে।’
স্থানীয় রিজিওনাল মেডিকেল সেন্টারে ১০ জনের চিকিৎসা চলছে। অন্তত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ড. মার্ক ম্যাককেনি।
এদিকে, ফ্লোরিডা হাইওয়ে পুলিশের মুখপাত্র আলেজান্দ্রো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বেশ কয়েকজন নিহত হয়েছেন। তবে সঠিক সংখ্যাটা এখনই বলা যাচ্ছে না। অন্তত পাঁচ থেকে ছয়টি গাড়ি সেতুটির নিচে চাপা পড়েছে। উদ্ধার অভিযান চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D