২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৭
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘দেশ অনাচারে ভরে গেছে। এই কারণেই বিএনপিকে দুর্বল করতে সব রকমের অত্যাচার চালাচ্ছে। দেশের মানুষ এ অবস্থা থেকে মুক্তি চায়। তাই এ অবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। ন্যায় প্রতিষ্ঠা করতে হবে।’
শনিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
সব দলের অংশগ্রহণে আবারো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন না হলে দেশের মানুষ ভোটকেন্দ্রে যাবেন না, গত নির্বাচন তার প্রমাণ।’
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, সিনিয়র ভাইস চেয়ারম্যান রুহুল কবীর রিজভী আহমেদ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি, অ্যালবার্ড পি কস্তা, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় হাওলাদার উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D