২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসমাপ্ত যুক্তিতর্কের সময় আরো তিন দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। খালেদার আইনজীবী সময় চাইলে আরো তিন দিন সময় মঞ্জুর করেন আদালত।
আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন আদালত। এ সময় পর্যন্ত খালেদা জিয়ার জামিন মঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান মামলাটির যুক্তিতর্ক শোনেন।
রেজ্জাক খান সাংবাদিকদের বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি দুদকের কিছু অতি উৎসাহী কর্মকর্তার কাজ। তারা কোনো কোনো নির্ভরযোগ্য কাগজপত্র ছা্ড়াই শুধু ফটোকপি কাজ দিয়ে মামলাটি সৃজন করেছেন।
খালেদা জিয়ার আদালতে হাজিরা ঘিরে আজ পুরান ঢাকার এই বিশেষ জজ আদালত এলাকা ও আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছিল।
বিশেষ আদালতে খালেদা জিয়ার উপস্থিতিতে যুক্তিতর্ক চলছে
ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে আসামি পক্ষের যুক্তিতর্ক ও শুনানি চলছে।
গতকলের মতো আজ বৃহস্পতিবারও বিশেষ আদলতে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী আবদুর রেজ্জাক খান আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করছেন।
বুধবার যুক্তিতর্কের শুনানির সময় আবদুর রেজ্জাক খান আদালতকে বলেন, এটি একটি অসার যুক্তিহীন সৃজিত মামলা।
গতকাল বেলা ১টা ৪০ মিনিটে ওইদিনের মতো যুক্তিতর্কের শুনানি শেষ হয়। এরপর আদালত প্রাঙ্গণ ছেড়ে যান খালেদা জিয়া।
এর আগে এদিন বেলা ১১টার দিকে আদালতে হাজির হন খালেদা জিয়া। এই মামলায় বুধবার আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। এর আগে গত মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) যুক্তিতর্কের শুনানি শেষ করে। যুক্তিতর্কের শুনানি শেষে দুদক খালেদা জিয়াসহ অন্য আসামিদের সর্বোচ্চ সাজা চায়। দুদকের পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন কাজল যুক্তিতর্ক উপস্থাপন করেন।
তিনি আদালতকে বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।
২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি হলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন।
তারেক রহমানের বিরুদ্ধে এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়াসহ চারজন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D