২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৭
পুলিশের বাধায় আটকে পড়া দলীয় নেতাকর্মীদের ছাড়াতে বিশেষ ভূমিকা পালন করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার দুপুর পৌনে দুইটার দিকে পুরান ঢাকার বকশীবাজারের বিশেষ আদালতে থেকে রেব হলে হাইকোর্ট মাজারের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আদালত থেকে রওয়ানা করার সময় সকাল থেকে হাইকোর্টের ভেতরে অবস্থানরত দলটির হাজারও নেতাকর্মীকে পুলিশ আটকে দেয়। ভেতরে অবস্থানরত নেতাকর্মীরা যাতে রাস্তায় বের হতে না পারে -এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাইকোর্টের গেটে তালা মেরে দেয়।
তবে হাইকোর্টের ভেতরে দলের নেতাকর্মীরা আটকা পড়েছেন এ সংবাদ পেয়ে মাজার গেটের সামনে এসে অবস্থান নেন খালেদা জিয়া। এ সময় নেতাকর্মীদের জন্য প্রায় ১২ মিনিট গাড়িতে অবস্থান করেন তিনি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখেই এক পর্যায়ে গেট দিয়ে রাস্তায় বেরিয়ে আসেন নেতাকর্মীরা।
এর আগে বকশীবাজারের আদালত থেকে বেরিয়ে দলের নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে এক ঘণ্টায় কাকরাইল মোড়ে পৌঁছান বেগম জিয়া। দলের নেতাকর্মীরা খালেদা জিয়া গাড়ি বহরের সঙ্গে রুপসী বাংলা হোটেল পর্যন্ত অগ্রসর হন। পরে নেতাকর্মীদেরকে বিদায় জানিয়ে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওয়ানা দেন সাবেক এ প্রধানমন্ত্রী।
এদিকে সকালে খালেদা জিয়ার জন্য অপেক্ষমান নেতাকর্মীদের মধ্যে ২৫ জনকে শাহবাগ থানা পুলিশ আটক করেছে। তাদেরকে অন্য মামলায় গ্রেফতার দেখানো হতে পারে বলে থানা সূত্রে জানা গেছে।
আদালত এলাকায় বিএনপির ৩০ নেতাকর্মী আটক
ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত আদালত এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
ড. আখতারুজ্জামানের বিশেষ এই জজ আদালতে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য ও অপর আসামিদের সাফাই সাক্ষ্যগ্রহণ এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছিল। আদালতের আশেপাশে অবস্থান করিছিল বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী। এ সময় তাদের আটক করা হয়।
সকাল পৌনে ১১টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর হাইকোর্টের মাজার গেট অতিক্রমকালে ১২ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। এরপর কয়েক দফা অভিযান চালায় পুলিশ। মোট ৩০ জন নেতাকর্মীকে আটকের অভিযোগ করেছে বিএনপি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D