২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৭
আওয়ামী লীগ আগামী নির্বাচনেও জয়ের ব্যপারে আত্মবিশ্বাসী দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে। এক্ষেত্রে একচুলও নড়চড় হবে না। বিএনপির আবদার কেউ পূরণ করবে না।
বিএনপি নির্বাচনে আসার জন্য ব্যাকুল হয়ে পড়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, আমরা চাই আপনারা (বিএনপি) নির্বাচনে আসেন। আশা করি আপনারা (বিএনপি) বুঝতে পেরেছেন নির্বাচনে না আসলে আপনাদের অস্তিত্ব সংকটে পড়তে হবে। তাই নির্বাচনে আসুন। নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন।
বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
বিএনপি আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে হানিফ বলেন, মঙ্গলবার খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় বিএনপি কর্মীরা রাস্তায় সহিংসতা করেছে। কিন্তু এটা তাদের মনে রাখতে হবে যে, তারা যদি আন্দোলনের নামে জ্বালাও, পোড়াও, ভাঙচুর করে তবে কোনও প্রকার ছাড় দেয়া হবে না। কঠোরভাবে মোকাবিলা করা হবে। তাই আন্দোলনের নামে কোনও প্রকার অশান্তি সৃষ্টি করবেন না।
তিনি বলেন, বিএনপি-জামায়াত ভেবেছিলো বঙ্গবন্ধুর ভাষণ নিষিদ্ধ করার মাধ্যমেই এদেশে স্বাধীনতার পক্ষের শক্তিকে দাবিয়ে রাখা যাবে। আজ এটা প্রমাণিত হয়েছে, যারা বঙ্গবন্ধুর এই ভাষণকে সহ্য করতে পারে না তারা পাকিস্তানের প্রেতাত্মা ছাড়া আর কিছুই নয়। ৭ মার্চের ভাষণ ইউনেস্কো স্বীকৃতি পাওয়ায় আজ তারা (বিএনপি-জামায়াত) ইর্ষান্বিত।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D