২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৭
‘জঙ্গি-জামায়াত-রাজাকারের সাথে জোট বেঁধে রাজনৈতিকভাবে আত্মহত্যাকারী খালেদা জিয়া-বিএনপিচক্র দেশে আবার পাকিস্তানের বীজ বুনতে চায়। সেকারণেই তাদের স্থান রাজনীতি ও ক্ষমতার বাইরেই।’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার কাকরাইলে হোটেল রাজমনি ইশা খাঁর ব্যাংকোয়েট হলে সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম বাংলাদেশ আয়োজিত ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বময় বাঙালি চেতনার জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ডালপালার মতো জঙ্গি-জামায়াত-রাজাকারদের সাথে নিয়ে খালেদা জিয়া-বিএনপিচক্রই রাজনীতিতে জাতীয় চেতনাবিরোধী জঙ্গি-সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ। যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মানে না, তার স্বাধীনতার ঘোষণা, একাত্তরের গণহত্যা, ৩০ লাখ শহীদ এবং দেশের সংবিধানও মানে না। তাদের রাজনীতিতে হালাল করার কোনো ওকালতি চলে না।
আয়োজক সংগঠন সভাপতি রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে সভায় বীরমুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি, ঢাকা উত্তর আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ মাইনুল ইসলাম খান নিখিল, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন সভাপতি ও দৈনিক নবচেতনা সম্পাদক লায়ন সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D