২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৭
কুষ্টিয়া : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতির মামলায়, তাকে আদালতের মাধ্যমেই নির্দোষ প্রমাণ করতে হবে। খবর বাসসের
তিনি বলেন, ‘আদালত অবমাননা, বিচার মানবো না-এই মানসিকতা দেশের জনগণ বরাদাস্ত করবে না’।
সোমবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা মিলনায়তনে কৃষকদের মধ্যে বিনামূল্যে ধান বীজ বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেনসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘বিএনপি এখন একটি দুর্বল সংগঠন। ২০১৪ সালে তারা যে শক্তি নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিল এখন সে শক্তি তাদের নেই। অতএব তাদের পক্ষে আন্দোলন সংগ্রাম করে সরকারকে দাবিয়ে রাখা সম্ভব নয়’।
জাতীয় পার্টি মহাজোটের সাথে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে জোট-মহাজোট থাকবে, এখানে ভাঙ্গনের কোন সুযোগ নেই’।
এ সময় প্রায় ২শ’ ৫০ জন কৃষকের মাঝে বিনামুল্যে ধান বীজ বিতরণ করা হয়। এর আগে কুষ্টিয়া শহরের কুমারগাড়ায় সদর উপজেলায় মুক্তিযোদ্ধাদের একটি কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের উদ্ধোধন করেন।
বিএনপি ইতিহাস বিকৃত করে: হানিফ
ঢাকা: বিএনপি এখনও অসুস্থ রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
তিনি বলেন, বিএনপি এখনও অসুস্থ রাজনীতিতে মেতে উঠেছে। মিথ্যাচারের রাজনীতি থেকে বেরিয়ে আসতে না পারলে তারা(বিএনপি) আলোর মুখ দেখবে না।
রবিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান, সিভিল সার্জন ডা. রওশন আরা, হাসপাতালের উপ-পরিচালক ডা. হাচানুজ্জামান, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এসএম মুসতানজীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ জেলার স্বাস্থ্য কমিটির কর্মকর্তারা।
হানিফ বলেন, বিএনপি ইতিহাস বিকৃত করে। ইতিহাস নিয়ে তারা মিথ্যাচার করে। বিএনপি এই দেশে একটি অগণতান্ত্রিক পস্থায় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা দল। ওই দলের নীতি আদর্শের মধ্যে একটি গোজামিল রয়েছে।
হাসিনার অধীনেই নির্বাচন: হানিফ
রাজবাড়ী: ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। যারা নির্বাচনে আসবে না বলছে, তারা মূলত দর-কষাকষির করে দাম বাড়াচ্ছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
শনিবার বিকেলে রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘আগামী বছরের ডিসেম্বর বা ২০১৯ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। তাতে সব দল অংশগ্রহণ করবে’ বলেও মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ।
তিনি আরো বলেন, আগামী নির্বাচন কেন, ২০২৪ বা ২০২৯ সালের নির্বাচনেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু হবে, যারা রোহিঙ্গা ইস্যু নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে, তারা হলুদ সাংবাদিকতা করছেন।’
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম শফিকুল মোরশেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী, রাজবাড়ী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D