১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৭
মালয়েশিয়ার পেনাংয়ে ভূমিধসে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশিসহ নিখোঁজ রয়েছেন আরো অন্তত ১১ জন। স্থানীয় সময় শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে জর্জ টাউনের তানজুং বাংগার লেংকক লেম্বা পারমাই এলাকার একটি কনস্ট্রাকশন সাইটে ভূমিধসের এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের দুইজন ইন্দোনেশিয়ার, অপরজন মিয়ানমারের নাগরিক। এছাড়া দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পেনাং অগ্নি ও উদ্ধার বিভাগের পরিচালক সাধন মোক্তার জানান, ভূমিধসের ঘটনায় যারা আটকা পড়েছেন তারা ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক।
পেনাং আইল্যান্ড সিটি কাউন্সিল মেয়র দাতুক মাইমুনা বলেছেন, কি কারণে ভূমিধসের ঘটনা ঘটলো তা বুঝতে পারছিনা। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতও নেই যে ভূমিধস হবে।
এদিকে ভূমিধসের ঘটনার পর উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ওই কনস্ট্রাকশন সাইটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D