মুক্তিযুদ্ধ,গনতন্ত্র ও উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান জাতি কোনদিন ভুলবেনা : কাহের শামীম

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৭

মুক্তিযুদ্ধ,গনতন্ত্র ও উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান জাতি কোনদিন ভুলবেনা : কাহের শামীম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশের প্রবাসীরা জাতির গর্বিত সন্তান। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গনতন্ত্র প্রতিষ্ঠা ও জাতীয় উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান জাতি কোনদিন ভুলবেনা। বাংলাদেশে বর্তমানে চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। দেশে গনতন্ত্রকে হত্যা করার চুড়ান্ত ষড়যন্ত্র চলছে। আইনের শাসনের পরিবর্তে দেশে ক্ষমতার শাসন চলছে। জনগনের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এই অবস্থা থেকে জাতিকে উদ্ধার করতে হলে স্ব স্ব অবস্থান থেকে প্রবাসীদের কাজ করে যেতে হবে।
তিনি গতকাল যুক্তরাষ্ট্রে জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাষ্ট্র কর্তৃক তাকে দেয়া বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাষ্ট্রের সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক সেলিম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ সোসাইটি যুক্তরাষ্ট্র-এর সাবেক সাধারন সম্পাদক আজমল হোসেন কুনু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ফয়েজ চৌধুরী, এমাদ চৌধুরী, মঞ্জুর আহমদ, আকমল হোসেন। আবুল কাহের শামীমের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সাইফুর খান হারুন। অন্যান্যের মধে বক্তব্য রাখেন যুব নেতা আবু সাঈদ, আতিকুল হক আহমদ, নিজাম আহমদ, শাহীন চৌধুরী, হিমেল চৌধুরী, ছাত্রনেতা জনি আহমদ, আবু আহমদ, জাহিদ আহমদ, তানিম আহমদ, মোয়াজ্জেম আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট