|
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬
ন্যূনতম মজুরি ৩০ হাজার দাবিতে গাজীপুরে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলার শ্রীপুর উপজেলার বাঘের বাজার ও সদর এলাকার পোড়াবাড়িতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
জানা গেছে, মঙ্গলবার সকালে এসব এলাকার কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলো ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নেন এবং একপর্যায়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের ছত্রভঙ্গ করতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D