‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার

কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হচ্ছে ‘সিলেট জেলা প্রেসক্লাব-দৈনিক জৈন্তাবার্তা অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’।

রবিবার (৮ নভেম্বর) থেকে শুরু হচ্ছে প্রায় দুই সপ্তাহব্যাপী এ ক্রীড়া আয়োজন। বিকেল ৩টায় সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী।

সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজনে এবং সিলেটের ঐতিহ্যবাহী দৈনিক জৈন্তাবার্তার স্পন্সরশিপে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় ৯টি ইভেন্টে ক্লাবের শতাধিক সদস্য অংশ নেবেন। ইতোমধ্যে খেলার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান দৈনিক জৈন্তা বার্তার উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

কর্মব্যস্ত জীবনের পাশাপাশি মানসিক প্রশান্তি এবং সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা প্রেসক্লাবের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট