সিলেটে হত্যা-চেষ্টা মামলার আসামি ‘পল্টি রাসেল’ গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

সিলেটে হত্যা-চেষ্টা মামলার আসামি ‘পল্টি রাসেল’ গ্রেপ্তার

সিলেটে হত্যা-চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাসেল মিয়া ওরফে ‘পল্টি রাসেলকে’ গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যা-চেষ্টা, মাদকসহ বিভিন্ন অপরাধে সিলেটের বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন দি কস্তুরি রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাসেল মিয়া (২৬) শাহপরাণ থানাধীন ঠাকুরপাড়া এলাকার মৃত আকমল মিয়ার ছেলে। সে শাহপরাণ থানার একটি হত্যা-চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল এ অভিযান চালায়। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যা-চেষ্টা, মাদক ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার রাসেলকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট