১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৭
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক ও বাংলাদেশে নিযুক্ত কানাডার সাবেক রাষ্ট্রদূত রবার্ট ম্যাকডুগাল বলেছেন, ‘বিএনপি সন্ত্রাসী দল নয় এবং কানাডা সরকার কর্তৃক এই জনপ্রিয় রাজনৈতিক দলকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার কোনো প্রশ্নই উঠে না’।
সোমবার কানাডার রাজধানী অটোয়ায় অবস্থিত গ্লোবাল অ্যাফিয়াসের্র সভা কক্ষে আয়োজিত এক বিশেষ বৈঠকে কানাডা সরকারের পক্ষে তিনি এই মতামত ব্যক্ত করেন। ওই বৈঠকে গ্লোবাল অ্যাফিয়ার্স কানাডার পক্ষে নির্বাহী পরিচালক রবার্ট ম্যাকডুগালের সঙ্গে উপস্থিত ছিলেন উপ-পরিচালক অ্যান্থনি মিশেল ও বাংলাদেশ পলিসি বিষয়ক উপদেষ্টা ইলনেদা ড্যানি।
কানাডার অটোয়া, টরন্টো ও মন্ট্রিয়ল নগরীতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি ও বিএনপি দলীয় নেতৃবৃন্দ ওই অনুষ্ঠানে যোগ দেন। এতে কানাডা ও বাংলাদেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে তারা পারস্পরিক মতবিনিময় করেন।
এক পর্যায়ে রবার্ট ম্যাকডুগাল কানাডা সরকারের অবস্থান ব্যক্ত করতে গিয়ে বিএনপি সম্পর্কে বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপিকে সন্ত্রাসী দল ঘোষণার কোনো প্রশ্নই উঠে না’।কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় তথা ‘গ্লোবাল অ্যাফিয়ার্স’-এর বর্তমান নির্বাহী পরিচালক রবার্ট ম্যাকডুগাল ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশে কানাডার রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D