দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন যুব জামায়াত নেতা

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন যুব জামায়াত নেতা

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের নারী কাণ্ডে ক্ষুব্ধ হয়ে দলীয় পদ ছাড়লেন শ্যামনগরের যুব জামায়াত নেতা দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে দুধ দিয়ে গোসল করে দলীয় পদ ছাড়ার ঘোষনা দেন তিনি।

দেলোয়ার হোসেন শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামের মুনসুর সরদারের ছেলে। তিনি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি ছিলেন বলে জানিয়েছেন।

দুধ দিয়ে গোসল করে ভিডিও বার্তার মাধ্যমে দেলোয়ার হোসেন বলেন, সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের অপকর্মের কারণে দল থেকে অব্যাহতি দিয়ে আমি রাজনীতি করবো না, কোনো দলের সমর্থন করবো না। এজন্য আমি দুধ দিয়ে গোসল করছি।

নুরনগর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুর রাজ্জাক জানান, লিখিতভাবে দল থেকে কোন অব্যাহতি নেয়নি। তবে শুনেছি দুধ দিয়ে গোসল করে বলেছে সে আর দল করবে না। সে জামায়াতের একজন ভালো কর্মী।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট