গাজীপুরে মেয়ের সর্বনাশ করায় বাবার যাবজ্জীবন

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

গাজীপুরে মেয়ের সর্বনাশ করায় বাবার যাবজ্জীবন

গাজীপুরে নিজ শিশু কন্যাকে ধর্ষণের দায়ে পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন গাজীপুরের শিশু, সহিংসতা দমন ট্রাইব্যুনাল মহানগর আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আবু বকর সিদ্দিক আদালতে নিজ কন্যাকে ধর্ষণের দায়ে পিতা মোঃ রিপন হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আদালত সূত্র জানায়, গাজীপুরে কাশিমপুরের মাধবপুর এলাকায় গত ২০২৫ সালের ২৭ মার্চ নিজ কক্ষে নিজের ১৪ বছর বয়সী কন্যাকে ধর্ষণ করে। এ সময় তার স্ত্রী জোসনা পাশের রুমে তার শাশুড়ির সাথে ঘুমিয়ে ছিলেন। পরে এ ঘটনায় রিপনের স্ত্রী জোসনা বাদী হয়ে কাশিমপুর থানায় ধর্ষনের মামলা করেন। পরে আদালত এক বছর ধরে বিচার কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন আদালতের পিপি অ্যাডভোকেট সেলিনা বেগম।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট