জগন্নাথপুরে নদী থেকে নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬

জগন্নাথপুরে নদী থেকে নারীর লাশ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের সুইট গেইট সংলগ্ন নলজুর নদী থেকে এক অজ্ঞাতনামা নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

​শনিবার (২০ জুন) বিকেল ৩টায় সুইট গেইট এলাকায় নলজুর নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পথচারী ও স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর পাঠান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে লাশটি উদ্ধার করে।

​জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি এবং নদী থেকে লাশটি উদ্ধার করি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

​তিনি জানান, প্রাথমিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়না তদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট