সিলেটে ১৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬

সিলেটে ১৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকা থেকে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানকৃত খাদ্যপণ্য উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-৯ ও বিজিবির যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে মোগলাবাজার থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৩ হাজার ২৪০ প্যাকেট সনপাপড়ি, ৭ হাজার ২০০ প্যাকেট ডার্ক ফ্যান্টাস্টিক বিস্কুট, ৩ হাজার ২৪ প্যাকেট পার্ল-জি বিস্কুট, ১২০ প্যাকেট বেনজু চকোলেট, ৩০০ কেজি ফুচকা এবং একটি ট্রাক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ভারতীয় চোরাচালানকৃত খাদ্যপণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।

তবে অভিযানের সময় উদ্ধারকৃত মালামালের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পণ্য ও ট্রাক বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করে র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট