ছাতকে ৪দিন ধরে মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬

ছাতকে ৪দিন ধরে মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজ

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের একটি মাদ্রাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

গত ১৭ জুন (বুধবার) সকাল আনুমানিক ৮টার দিকে তারা নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর ৪দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। এই ঘটনায় ছাতক থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন (১) হামিদুর রহমান (১৫), পিতা হুছন আহমদ ও মাতার নাম মোছাঃ রাশেদা বেগম। তার স্থায়ী ঠিকানা কোম্পানিগঞ্জ উপজেলার শিমুলতলা নোয়াগাঁও গ্রামে। শারীরিক গঠনে সে উজ্জ্বল শ্যামলা বর্ণের এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি। (২) মোঃ আলীম উদ্দিন (১৩), পিতা মোঃ রইছ আলী ও মাতা মোছাঃ হনুফা বেগম। তার স্থায়ী ঠিকানা ছাতক উপজেলার নানকার গ্রামে। শারীরিক গঠনে সে শ্যামলা বর্ণের এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি।

পারিবারিক ও জিডি সূত্রে জানা যায়, তারা দুজনেই ছাতক থানাধীন জাউয়া বাজার ইউনিয়নের অন্তর্গত ‘দৌলতপুর শিক্ষা প্রতিষ্ঠান’ (মাদ্রাসা)-এর ছাত্র ছিল। ঘটনার দিন সকালে তারা মাদ্রাসার ভেতরে অজ্ঞাত স্থানে চলে যায় এবং পরবর্তীতে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ছাতক থানায় যথাক্রমে ১১৫ ও ১১৬ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সন্তানদের হারিয়ে দুই পরিবারেই এখন চলছে চরম আতঙ্ক ও শোকের মাতম।

কেউ তাদের সন্ধান পেলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। হামিদুর রহমানের পরিবারের যোগাযোগ: ০১৭৩৪৮৬৮৫৬৩ / ০১৩০৪৭২৬৯৭০ ও মোঃ আলীম উদ্দিনের পরিবারের যোগাযোগ : ০১৭১০৭০৮২১৮ / ০১৭৯১২২১৮৯৫৬, ০১৩১০৮৬৭৪০১


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট