২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৬
সিলেটে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে চার লাখ টাকার অবৈধ ভারতীয় কম্বলসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত প্রায় সাড়ে বারোটায় সহকারী উপপরিদর্শক (এসআই) এস এম জামাল উদ্দিন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর জালালাবাদ বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রিন্টের ১৫২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫৬ হাজার টাকা।
এ সময় বাসটিসহ গ্রেপ্তার করা হয় ৯ জনকে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মহিন উদ্দিন (২৯), মোঃ রাকিব আহমেদ (৩০), মোঃ অনিক (২৬), মোঃ রিপন হোসেন (২৫), মোঃ দুলাল হোসেন (৪৩), মোঃ ওয়াসিম (৩২), তারা সবাই গাজীপুরের জয়দেবপুর থানার বাসিন্দা। এ ছাড়া গ্রেপ্তার হন বাসের চালক মোঃ লিটন শেখ (৪২), ময়মনসিংহের গফরগাঁও থানার বাসিন্দা এবং হেলপার মোঃ আওয়াল মিয়া (২২), টাঙ্গাইলের নাগরপুর থানার বাসিন্দা ও হেলপার আহমেদ মল্লিক (২১), ময়মনসিংহের ত্রিশাল থানার বাসিন্দা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান. এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা (নং-২০, তারিখ: ১৯/০৬/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D