বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেফতার

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেফতার

বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের কানাইঘাট পৌরসভার ১নং ওয়ার্ড রামপুর গ্রামের বাসিন্দা রাজু আহমদের বিরুদ্ধে ২৬ বছর বয়সী এক নারী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১২ নভেম্বর থেকে ২০২৬ সালের ১৯ মে পর্যন্ত বিভিন্ন সময়ে বিয়ের আশ্বাস দিয়ে তিনি ঐ নারীকে ধর্ষণ করেন।

সোমবার (১৫ জুন) ভুক্তভোগী নারী কানাইঘাট থানায় এজাহার দায়ের করলে পুলিশ মামলা রুজু করে। পরে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই মো. কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু আহমদকে পৌরসভার রামপুর গ্রাম থেকে গ্রেফতার করেন। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে কানাইঘাট থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট