সিলেটে পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আহত, আইসিইউতে ভর্তি

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৬

সিলেটে পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আহত, আইসিইউতে ভর্তি

সিলেটের দক্ষিণ সুরমার কুচাইয়ে নিজের পছন্দের দল পর্তুগালের পতাকা-টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর গুরুতর আহত হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে কুচাই পশ্চিমবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সে ওই এলাকার আক্তার মিয়ার ছেলে।

আহত হামিদ আহমদ (১৫) এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলো। গুরুতর আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, বর্তমানে সে ওই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ইব্রাহিম ও তার বন্ধুরা মিলে সোমবার দুপুরে পর্তুগালের একটি দীর্ঘ পতাকা টানাচ্ছিল। পতাকা টানাতে গিয়ে হামিদ বিদ্যুতের খুঁটিতে ওঠে পড়ে। এসময় সে বিদুৎস্পৃষ্ট হয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, আজ দুপুরে বাড়ির পাশের একটি গাছে পর্তুগালের পতাকা টানাতে ওঠে হামিদ। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

মনির হোসেন জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা হামিদকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট