১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৬
সিলেটের বিয়ানীবাজার উপজেলার পাঞ্জিপুরী এলাকা থেকে পুলিশের অভিযানে ৯ হাজার পিস ইয়াবা বড়িসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (১৩ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মাখন মিয়া (৪৫) সিলেটের জকিগঞ্জ উপজেলার পীরেরচক এলাকার ইলাছ আলীর ছেলে।
সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো. সম্রাট তালুকদার বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’ তিনি আরও বলেন, ‘সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামি আটক ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহ্নিত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D