১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৬
সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় শিউলী বেগম (৪৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিউলী বেগম সিলেট মহানগরীর শেখঘাট এলাকার মৃত মান্না মিয়ার স্ত্রী।
ঘটনার পর ঘাতক বাসটি আটক করেছে শান্তিগঞ্জ হাইওয়ে পুলিশ। এ সময় বাসের সহকারী রেজাউল হককে হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিউলী বেগম সিলেট থেকে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে চেচান সেতুর পশ্চিম পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নামেন। অটোরিকশার ভাড়া পরিশোধ করার সময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শান্তিগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি আটক করে। একই সঙ্গে বাসের সহকারী রেজাউল হককে হেফাজতে নেওয়া হয়। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর গ্রামের মো. গোলাম আলীর ছেলে।
শান্তিগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আব্দুল মোতালিব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই বাসটি আটক করা হয়েছে এবং বাসের সহকারীকে হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D