৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬
সিলেটে টানা ২য় দিনের মতো ব্যাংক কার্যালয়ের সামনে পৃথক অবস্থান কর্মসুচী পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম সিলেট। মঙ্গলবার (৯ জুন) সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নগরীর তালতলা, জিন্দাবাজার, লালদিঘীরপাড়, আম্বরখানা, দক্ষিণ সুরমা, শাহপরান ও শিবগঞ্জ এলাকায় ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে পৃথক অবস্থান কর্মসুচী অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশী হামলার প্রতিবাদে উক্ত কর্মসুচী পালিত হয়। এছাড়াও ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা-উপশাখার সামনে সচেতন গ্রাহকদের সমাবেশ ও অবস্থান কর্মসুচী পালিত হয়। এতে বিপুলসংখ্যক গ্রাহক অংশ নেন। এসময় গ্রাহক ফোরামের অনুরোধে ব্যাংক কর্মকর্তাগণ কলম বিরতি পালন করেন।
নগরীর জিন্দাবাজার ব্রাঞ্চের সামনে ব্যাংকের গ্রাহক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের সভাপতিত্বে ও মাওলানা ইকবাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মুসচীতে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ড. এ এইচ এম সোলায়মান, এসএম মাহমুদ হোসেন, আব্দুল আলী শাহীন, কামারুজ্জামান ও হাফিজ সৈয়দ আব্দুল আহাদ।
শাহপরান ব্রাঞ্চের সামনে অনুষ্ঠিত কর্মসুচীতে বক্তব্য রাখেন মাওলানা সাইফুল ইসলাম। শিবগঞ্জ ব্রাঞ্চের সামনে অনুষ্ঠিত কর্মসুচীতে বক্তব্য রাখেন সাবেক সিসিক কাউন্সিলার সোহেল আহমদ রিপন ও নজরুল ইসলাম।
তালতলায় ইসলামী ব্যাংক অফিসের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট জামিল আহমদ রাজু।
লালদিঘীরপাড় ব্রাঞ্চের সামনে অনুষ্ঠিত কর্মসুচীতে বক্তব্য রাখেন সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট ইয়াসীন খান, আনোয়ার হোসেন পাঠান ও সিদ্দিক আহমদ।
আম্বরখানা ব্রাঞ্চের সামনে অনুষ্ঠিত কর্মসুচীতে বক্তব্য রাখেন ক্বারী মাওলানা আলাউদ্দিন ও মাওলানা জুনাইদ আল হাবীব।
পৃথক কর্মসূচীতে বক্তাগণ বলেন, ইসলামী ব্যাংক এদেশের ধর্মপ্রাণ মানুষের রক্ত ও ঘামের প্রতিষ্ঠিত ব্যাংক। দেশে-বিদেশের কোটি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক ব্যাংকটিকে ধ্বংস করতে দেয়া হবেনা। বর্তমান সরকার ক্ষমতায় এসে পতিত আওয়ামী ফ্যাসিবাদী স্টাইলে আবারো ব্যাংকটিকে লুটেরাদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র করছে। তারা পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর ও দেশের ব্যাংকিং খাত ধ্বংসের অন্যতম মূলহোতা বাংলাদেশ ব্যাংকের সাবেক বরখাস্তকৃত সাবেক ডেপুটী গভর্ণর খুরশীদ আলমকে দিয়ে রাতের আধারে ব্যাংক দখলের ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে তারা ইসলামী ব্যাংককে লুটপাটের মাধ্যমে আবারও দেশের ব্যাংকিং খাতকে ধ্বংসের দিকে হাটছে। ফ্যাসিবাদী কায়দায় গ্রাহকদের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনে হামলা চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করলে সচেতন গ্রাহকরা ঘরে বসে থাকবেনা। ইতোমধ্যে আস্থাহীনতার কারণে সাধারণ গ্রাহক নিজেদের আমানত তুলে নিচ্ছেন। যা ব্যাংকটি ধ্বংসের ষড়যন্ত্রের সুচনা। অবিলম্বে ফ্যাসিবাদের দোসর চেয়ারম্যান খুরশীদ আলমকে অপসারণ এবং এমডি ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল করতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D