সিলেট নগরীর ফাজিলচিশত এলাকার একটি ফ্ল্যাটে স্কুলছাত্রের গলায় ফাঁস, চিরকুট উদ্ধার

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

সিলেট নগরীর ফাজিলচিশত এলাকার একটি ফ্ল্যাটে স্কুলছাত্রের গলায় ফাঁস, চিরকুট উদ্ধার

সিলেট নগরীর সুবিদবাজারের মিয়া ফাজিলচিশত এলাকার একটি ফ্ল্যাট থেকে এক স্কুল ছাত্রের গলায় ফাঁস ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মাহাদি আনজুম (১৫) সিলেট ক্যান্টমেন্ট স্কুল এণ্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুর ১টার দিকে ফায়ারসার্ভিস ও বিমানবন্দর থানা পুলিশ মিয়া ফাজিলচিশত এলাকার ১৩/৩ নং বাসার চতুর্থ তলা থেকে মাহদীর ঝুলন্তটি লাশটি উদ্ধার করে। এসময়  মাহাদি আনজুমের লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।


মাহদির ওই চিরকুটে লেখা ছিল- ‘আমার মৃত্যুর পর, অনুগ্রহ করে আমার দেহের ময়নাতদন্ত করবেন না বা এ বিষয়টি নিয়ে বেশি অনুসন্ধান করবেন না। আমি নিজের ইচ্ছাতেই জীবন শেষ করেছি। এর পেছনে অন্য কোনো কারণ নেই। আর একটি অনুরোধ-যদি সম্ভব হয়, আমার জন্য কোনো আনুষ্ঠানিক শেষকৃত্যের ব্যবস্থা করবেন না। আর যত দ্রুত সম্ভব আমাকে ভুলে গিয়ে নিজেদের জীবন নিয়ে এগিয়ে যান।’


মাহাদি আনজুম ডা. রুলী বিনতে রহিমের সন্তান। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই বাসায় থাকতেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) দেবাশীষ দাস, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান।

ওসি জানিয়েছেন, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরীর পর লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। স্কুলছাত্রের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট