৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে সুনই গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক চা দোকানি নিহত হয়েছেন।
রোববার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সুনই গ্রামের কারিরবাজারে এই ঘটনা ঘটে।
নিহত নাসিম মিয়া (৩৮) সুনই গ্রামেন মঞ্জুরুল হকের ছেলে। তিনি কারিরবাজারে তার চায়ের দোকান ছিল।
স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে নাসিম তার দোকানে যাচ্ছিলেন। এসময় একই গ্রামের অলি, ডালি, আনু, সফু, মোশারফের নেতৃত্বে ২০/২৫ জন নাসিমের উপর হামলা করে। এসময় নাসিমের চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারিরা চলে যায়।
পরে নাসিমকে উদ্ধার করে ধর্মপাশা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান।
হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মু. আবু রায়হান সজিব বলেন, চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মৃত্যু হয়েছে।
এদিকে খবর পেয়ে ধর্মপাশা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D