৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬
সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (৭ জুন) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রোববার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ সন্ধ্যা ৬টায় সিলেটে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। সকাল ৯টায় এ হার ছিল ৮০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় (৬ জুন সকাল ৬টা থেকে ৭ জুন সকাল ৬টা পর্যন্ত) সিলেটে মোট ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ৭ জুন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন করে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
এদিকে সোমবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D