নবীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, জুন ১, ২০২৬

নবীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে হেলেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) দুপুরে উপজেলার জালালসাপ গ্রামে স্বামীর বাড়িতে নিজ বসতঘরের দরজার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার লাশ গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ উদ্ধার করে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট