সিলেটে বাসা থেকে বেরিয়ে আর ঘরে ফেরেনি ফাহিম

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুন ১, ২০২৬

সিলেটে বাসা থেকে বেরিয়ে আর ঘরে ফেরেনি ফাহিম

সিলেট মহানগরীর আখালিয়া এলাকার নয়াবাজারের কিশোর আগমাম ফাহিম (১৫) রবিবার (৩১ মে) থেকে নিখোঁজ রয়েছে।

রোববার বিকাল ৫টার দিকে নিজ বাসা থেকে বেরিয়ে রাতে আর ঘরে ফেরেনি।

পরিবারের লোকজনের মাঝে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা।

ফাহিমের বড় ভাই সোমবার (১ জুন) বেলা আড়াইটার দিকে জানান- এখনো তাকে পাওয়া যায়নি। থানায় জিডি করার প্রস্তুতি চলছে।

ফাহিমকে কেউ কোথাও দেখলে এই দুটি ফোন নাম্বারে (০১৭৮৫-৭১২৬৭৫, ০১৭১৭-৬৭-৪৯০৭) যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার বড় ভাই।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট