সিলেট হাম-উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জুন ১, ২০২৬

সিলেট হাম-উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

সিলেটে সর্বশেষ ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশু মারা গেছে।

১৭ মাস বয়েসি এই শিশুর বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়।

সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়- আজ সোমবার সকালের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৭৮ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৫৬ জন রোগী ভর্তি আছেন।

তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।

এদিকে, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে ৬১ শিশু মৃত্যুবরণ করেছে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছে ৪ জন ও বাকিরা উপসর্গে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট