১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, মে ৩১, ২০২৬
সিলেটের জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাইজকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত মাদক ব্যবসায়ী আব্দুল মালিক (৩০) জকিগঞ্জ উপজেলার ছবরিয়া গ্রামের মৃত মখলিছ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহ্নিত করণ এবং গ্রেফতারেও তারা তৎপর রয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জকিগঞ্জ থানার একটি অভিযানিক দল পৌরসভাস্থ মাইজকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১২০০ পিস গোলাপি রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মালিককে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১০(খ)/৪১ ধারায় (১৬) মামলা রুজু করা হয়েছে।
সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো. সম্রাট তালুকদার বলেন, ‘গ্রেফতারকৃত আসামীকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D