তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে নদীতে পড়ে পর্যটক নিখোঁজ

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, মে ৩০, ২০২৬

তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে নদীতে পড়ে পর্যটক নিখোঁজ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে পাটলাই নদীতে পড়ে তামিম আহমেদ (১৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীতে পড়ে যান তিনি।

নিখোঁজ তামিম আহমেদ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গলোয়া ইউনিয়নের মজিবুর রহমানের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে ট্যাকেরঘাট থেকে ৫০-৬০ জন পর্যটকবাহী একটি নৌকার যাত্রী হিসেবে তামিম টাঙ্গুয়ার হাওরের দিকে রওনা হন। নৌকাটি শ্রীপুর বাজার এলাকা হয়ে টাঙ্গুয়ার হাওরে যাওয়ার সময় ওই এলাকায় হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে যান তামিম। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পর্যটক নিখোঁজের খবর পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট