জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর বিএনপির কর্মসূচি

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, মে ২৯, ২০২৬

জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর বিএনপির কর্মসূচি

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে ৩০ মে শনিবার বিকেলে আসরের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিল শেষে অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।

এছাড়াও দিবসটি উপলক্ষে জেলার আওতাধীন প্রতিটি উপজেলা ও পৌরসভায় স্থানীয় সুবিধা ও বাস্তবতা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুঃস্থ মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হবে।

শাহাদৎবার্ষিকীর কর্মসূচিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপি’র সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

সিলেট মহানগর বিএনপির কর্মসূচি;

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি।

আগামী ৩০ ও ৩১ মে (শনিবার ও রবিবার) এ কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির প্রথম দিন ৩০ মে শনিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে দোয়া মাহফিল ও শিরণী বিতরণ অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিন ৩১ মে রবিবার বিকাল ৩টায় নগরীর শহীদ সুলেমান হল-এ আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খন্দকার আব্দুল মুক্তাদির।

এদিকে কর্মসূচি সফল করতে মহানগর বিএনপির আওতাধীন ৪২টি ওয়ার্ড, থানা কমিটি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট