মৌলভীবাজারে একদিন আগেই ঈদ পালন

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, মে ২৭, ২০২৬

মৌলভীবাজারে একদিন আগেই ঈদ পালন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় পৌর শহরের সার্কিট হাউস এলাকায় এই জামাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় অর্ধশতাধিক নারী-পুরুষ মুসল্লি অংশ নেন।

জামাতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী। নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আবদুল মাওফিক চৌধুরী জানান, গত প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবের সময়সূচি অনুসরণ করে আগাম ঈদ উদযাপন করে আসছি।