দক্ষিণ সুরমায় জুলাই শহীদ শাহাজাহানের পরিবারের পাশে জামায়াত

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, মে ২৬, ২০২৬

দক্ষিণ সুরমায় জুলাই শহীদ শাহাজাহানের পরিবারের পাশে জামায়াত

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন পূরণে জামায়াত কাজ চালিয়ে যাচ্ছে। দুঃখজনক হলেও সত্য যে, বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই সনদকে উপেক্ষার মাধ্যমে জুলাই শহীদ ও আহতদের সাথে প্রতারণা করেছে। গণঅভ্যুত্থানের পর থেকে জামায়াত সারাদেশে জুলাই শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ|

তিনি বলেন, ঈদুল আযহা সামনে। কিন্তু শহীদ শাহজাহানসহ সহস্রাধিক শহীদ পরিবারে এবারও আনন্দ নেই| কারণ যারা হারায় তারাই স্বজন হারানোর বেদনা অনুভব করতে পারে। আজ রাষ্ট্র ও সরকারের উচিত ছিল জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো। কিন্তু এক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে| জামায়াত সবসময় জুলাই শহীদের পরিবার ও আহতদের পাশে থাকবে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও নিখোঁজ শহীদ শাহাজাহানের পরিবারের সাথে মত বিনিময় ও ঈদ উপলক্ষে নগদ অর্থ উপহার প্রদানকালে তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, দক্ষিণ সুরমা থানা সেক্রেটারী মাওলানা ফয়জুল ইসলাম জায়গীরদারসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।