সিলেটে ঈদের জামাত কখন কোথায়

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২৬

সিলেটে ঈদের জামাত কখন কোথায়

সিলেটে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। সোমবার (২৫ মে) বিকেলে শাহী ঈদগাহ কমিটির সেক্রেটারি মো. কামরান আহমদ কামাল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতের আগে কোরবানির ঈদের তাৎপর্য তুলে ধরে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ-এর খতিব মাওলানা মুশতাক আহমদ খান। আর নামাজে ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।

এদিকে নগরীর ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে ইমামতি করবেন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, দ্বিতীয় জামাতে কুদরত উল্লাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ এবং তৃতীয় জামাতে হাফিজ মাওলানা হোসাইন আহমদ ইমামতি করবেন।

অন্যদিকে আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট-এর উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। আয়োজকরা জানিয়েছেন, জামাতে নারীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামায়াত ৮টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়-বৃষ্টি বেশী হলে দুটি জামায়াত অনুষ্ঠিত হবে। তখন সকাল ৯টায় ২য় জামাত অনুষ্ঠিত হবে, এতে ইমামতি করবেন ইমাম হাফেজ মাওলানা আমিনুল ইসলাম।

নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬টায়। জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।

এছাড়া, শাহপরান (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট