সিলেটে এমসি কলেজে ছাত্রীসংস্থার মানববন্ধন

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬

সিলেটে এমসি কলেজে ছাত্রীসংস্থার মানববন্ধন

ঢাকায় রামিসা ও সিলেটে ফাহিমাসহ সকল নারী ও শিশু সহিংসতার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারের দাবিতে সিলেটের এমসি কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার এমসি কলেজ শাখার উদ্যোগে এমসি কলেজের প্রধান ফটকে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্নধরণের দাবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড, পোস্টার হাতে প্রায় ১ ঘন্টা অবস্থান করেন।

ছাত্রী সংস্থার এমসি কলেজ শাখার সভানেত্রী জান্নাতুল ফেরদৌস তাশফিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি নিশাত বিনতে নুরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- শাবিপ্রবি শাখা সভানেত্রী আমিনা বেগম, সিলেট মহানগরীর দপ্তর সম্পাদিকা বুশরা সাদিয়া, এমসি কলেজের শিক্ষার্থী মেহেদী আক্তার মাছুমা প্রমুখ।

এসময় ৩ দফা দাবী ও প্রস্তাব তুলে ধরেন ছাত্রী সংস্থার এমসি কলেজ শাখার সভানেত্রী জান্নাতুল ফেরদৌস তাশফিয়া।

দাবীগুলো হলো- প্রধানমন্ত্রীর একমাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি কার্যকর করার ঘোষণা অবশ্যই বাস্তবায়িত হতে হবে। অন্যান্য সকল নারী ও শিশু সহিংসতার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। প্রতিটি মামলার অগ্রগতি নিয়মিত সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে। নারী ও শিশু সহিংসতার মামলা সংক্রান্ত কাজে প্রশাসনের কোনো পর্যায়ের কর্মকর্তার গাফলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট