২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬
সিলেটে সর্বশেষ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তার আগের তিন দিনে মৃত্যু হয়েছিলো ১০ শিশুর। এনিয়ে বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে।
মারা যাওয়া ৩ শিশুর মধ্যে একজনের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারে (বয়স ১৪ মাস), একজনের বাড়ি সিলেট সদরে (বয়স ৮ মাস) ও অপরজনের বাড়ি মৌলভীবাজার সদরে (বয়স ৪ মাস)।
তাদের মধ্যে একজন সিলেটের ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং দুজন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
এদের নিয়ে আজ সোমবার (২৫ মে) সকাল পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে।
সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ সোমবার সকালের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৫৮ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৭০ জন রোগী ভর্তি আছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে ৫ জনের হাম রোগ শনাক্ত হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D