২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬
সিলেটে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২৩ মে) দুপুরে কিশোরীর মা আটককৃত দুইজনকে আসামি করে জালালাবাদ থানায় মামলাটি দায়ের করেন।
পুলিশ জানায়, মামলার পর আটক সালমান শাহ (৩২) ও আলী হোসেন (৩০) কে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটক দুইজনের মধ্যে একজন ভুক্তভোগীর দূরসম্পর্কের চাচা। ওই ব্যক্তির মাধ্যমেই অপর আসামির সঙ্গে কিশোরীর পরিচয় ও যোগাযোগ তৈরি হয় বলে জানায় পুলিশ।
জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী কিশোরী বর্তমানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। কিশোরীর মা ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন। ওসিসি থেকে মেডিকেল রিপোর্ট পাওয়া গেলে ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
এর আগে জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল পশ্চিমপাড়া গাঙরপার এলাকায় শুক্রবার সন্ধ্যার পর ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয়রা সন্দেহভাজন দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই এলাকাবাসী দুইজনকে আটক করে এবং পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করে এবং স্থানীয়রা দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D