জৈন্তাপুরে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মে ২২, ২০২৬

জৈন্তাপুরে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিখারখাঁ গ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ২২ মে শুক্রবার দুপুর অনুমান ২টার দিকে বাড়ির পাশর্কেবর্তী খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো শিখারখা গ্রামের সালেহ আহমদের ছেলে মুন্না (৭) এবং কবির আহমেদের মেয়ে রাফা (৬)। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে দুই শিশু বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে খাল থেকে উদ্ধার করে দ্রুত সিলেট ইম্পেরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এসময় স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান, খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি বিষয়টি খোঁজ নেয়ার জন্য।