২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, মে ২০, ২০২৬
রাজধানীতে মাত্র ৭ বছরের শিশু রামিশাকে পৈশাচিক নির্যাতনের পর নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগরীর কোতোয়ালি যুব জমিয়ত। সংগঠনটি অবিলম্বে জড়িত খুনি-ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
বুধবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা শাহিদ হাতিমী এবং সাধারণ সম্পাদক মুফতি নোমান বিন আফসার বলেন, “শিশু রামিশার ওপর সংঘটিত এই নৃশংসতা মানবতা ও বিবেককে নাড়া দিয়েছে। এ ধরনের জঘন্য অপরাধ কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।”
নেতৃদ্বয় আরও বলেন, “দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। অপরাধীরা দ্রুত বিচার ও কঠোর শাস্তির আওতায় না আসায় এ ধরনের অপরাধ বারবার ঘটছে। শিশু রামিশার হত্যাকারী সোহেল রানা ও তার স্ত্রীকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
বিবৃতিতে তারা নিহত শিশু রামিশার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D