২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, মে ২০, ২০২৬
সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে মানব পাচার চক্রের সদস্য আল আমিন আহমেদ এবং মাদক ও ধর্ষণসহ বিভিন্ন মামলায় ১৯ জন আসামিকে আটক করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) রাতে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে মানব পাচারের খবরের ভিত্তিতে এ ঘটনায় উপজেলার হাজিপুর বাজার থেকে আল আমিন আহমেদসহ ১০ জনকে আটক করা হয়। অভিযানে প্রতাপপুর বিওপির সদস্যরা অংশগ্রহণ করেন।
পৃথক অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ মাদক ও ধর্ষণসহ বিভিন্ন মামলায় আরও ৯ জনকে গ্রেফতার করেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করে বলেন, অবৈধ কার্যকলাপে জড়িত সকল আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D