২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, মে ২০, ২০২৬
সিলেট বিভাগের তিন জেলাসহ দেশের কয়েকটি অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। মৃদু মাত্রার এই ভূমিকম্পে সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যেরও বেশ কিছু এলাকা কেঁপে উঠেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৩।
আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টা ১ মিনিট ৭ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা হবিগঞ্জের গজনাইপুর ছিল এই ভূমিকম্পের মূল উৎপত্তিস্থল।
সূত্র জানায়, ৩ দশমিক ৩ মাত্রার এই মৃদু কম্পনটি উৎপত্তিস্থল হবিগঞ্জের বানিয়াচং ছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের বাজিতপুর, ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে মৃদুভাবে টের পাওয়া গেছে। এ ছাড়া সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর, ধলাই ও উনকোটি জেলাতেও এই কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়- রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার এই কম্পনটি ‘মৃদু’ শ্রেণির আওতাভুক্ত।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D