২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, মে ২০, ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরীর ১০টি পয়েন্টে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত ১১ মে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। তবে শুক্রবার টিসিবির কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার (২০ মে) নগরীর যেসব এলাকায় টিসিবির পণ্য বিক্রি হবে সেগুলো হলো— ১৬নং ওয়ার্ডের ধোপাদিঘীরপার, ৩১নং ওয়ার্ডের মুরাদপুর, ৭নং ওয়ার্ডের সুবিদবাজার, ৪০নং ওয়ার্ডের কুচাই, ২৬নং ওয়ার্ডের কদমতলী, ৩৫নং ওয়ার্ডের আলুরতল, ২৭নং ওয়ার্ডের গুটাটিকর, ৩৮নং ওয়ার্ডের তেমুখী, ১০নং ওয়ার্ডের কানিশাইল এবং ৮নং ওয়ার্ডের মদিনা মার্কেট।
এসব পয়েন্ট থেকে ক্রেতারা সুলভ মূল্যে ৫ কেজি চাল অথবা আটা, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।
টিসিবি সূত্র জানিয়েছে, নির্ধারিত এ প্যাকেজটি কিনলে একজন ক্রেতার অন্তত ৫০০ টাকা সাশ্রয় হয়। ফলে প্রতিদিনই টিসিবির ট্রাকের সামনে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে ভিড় জমাচ্ছেন মানুষ।
টিসিবি সূত্র আরও জানায়, প্রতিদিন প্রতিটি পয়েন্টে অন্তত ৪০০ জনের বেশি ক্রেতাকে চাল বা আটা, ডাল, তেল ও চিনি সরবরাহ করা হচ্ছে। সে হিসাবে প্রতিদিন প্রায় ৪ হাজার মানুষ সরাসরি এ কার্যক্রমের মাধ্যমে উপকৃত হচ্ছেন।
ঈদকে সামনে রেখে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে টিসিবির এ উদ্যোগ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D